বিহারে দুষ্কৃতী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, খুন এএসআই!

0
969
ছবি সৌজন্য :রিপ্রেসেন্টেশনাল 
দুষ্কৃতী ধরতে গিয়ে  বিহারে গ্রামবাসীদের হামলায মৃত্যু হয়েছে এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের। মৃতের নাম রাজীব কুমার। বৃহস্পতিবার এক দাগী দুষ্কৃতীকে ধরতে এএসআই রাজীবের নেতত্বে ফুলকাহা থানার পুলিশ লক্ষ্মীপুর গ্রামে যায় । গ্রামে তল্লাশি চালাতে পুলিশ আসছে, এই খবর চাউর হতেই পথ অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ।
সেই বাধা সরিয়ে পুলিশবাহিনী গ্রামে ঢুকে দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। অভিযোগ, আচমকাই একদল গ্রামবাসী পুলিশের দলটিকে ঘিরে ধরে লাঠি, ইট নিয়ে  হামলা চালান বলে অভিযোগ। একা পেয়ে  বেধড়ক মারধর করা হয এএসআই রাজীবকে বলে অভিযোগ।
পুলিশের হাত থেকে দুষ্কৃতীকে ছিনিয়ে  নিযে যাওযা হয। রাজীবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকের তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও রাজ্য পুলিশের ডিজি বিনয়  কুমার জানিয়েছেন, দুষ্কৃতীকে ধরতে গিয়ে  গ্রামবাসীদের ধাক্কাধাক্কি  পড়ে গিয়ে  চোট পান এএসআই।