গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home West Burdwan বেলঘরিয়ার শ্যুটআউটে গ্রেফতার মূল চক্রী ইন্দল

    বেলঘরিয়ার শ্যুটআউটে গ্রেফতার মূল চক্রী ইন্দল

    0
    890
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় মূল অভিযুক্ত ইন্দল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে ইন্দলকে।
    আগেই ভিকি যাদব নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এতদিন পালিয়ে বেড়াচ্ছিল ইন্দল। তাঁকে খুঁজতে বিহারেও গিয়েছিল বেলঘরিয়া থানার বিশেষ তদন্তকারী দল। জানা গিয়েছে হামলার পর স্কুটি করে নিউটাউনের একটি হোটেলে যায় ইন্দল। সেখানেই কাজ করত ইন্দল। হোটেলে পোশাক বদলে বিহারে পালিয়েছিল। সেখান থেকে আসানসোলে ফেরে। এরপর শুক্রবার ভোরে ইন্দলকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। ইন্দল-ভিকি ছাড়াও গুলিকাণ্ডে জড়িত রয়েছে আরেক দুষ্কৃতীও।
    শনিবার বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে সন্ধেয় তৃণমূল নেতা বিকাশ সিংকে গুলি করে দুষ্কৃতীরা। হামলার মাঝে পড়ে আহত হন এক যুবকও।