গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ব্রুনোর হ্যাটট্রিকে শেষ আটে ম্যানইউ

    ব্রুনোর হ্যাটট্রিকে শেষ আটে ম্যানইউ

    0
    889
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিকে ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এ জয়ে ইউরোপা লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা।

    ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ওল্ড ট্রাফোর্ডে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দু’ লেগ মিলিয়ে ৫ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে রোবেন আমোরিমের প্লেয়াররা।ম্যাচের দশ মিনিটে গোল করে পেনাল্টি থেকে সোসিয়েদাদকে এগিয়ে দেন ওয়ারজাবাল। সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি ইউনাইটেড। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস।দ্বিতীয় হাফে আরো তিন গোল করে ইউনাইটেড।৫০ মিনিটে আবারও পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেস। ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই পর্তুগিজ তারকা। আর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ইউনাইটেডের হয়ে চতুর্থ গোলটি করেন ডালট।এরফলে,ইউরোপা লিগে শেষ আটে ফরাসি ক্লাব লিওর বিপক্ষে খেলবে আমোরিমের দল। এদিকে টটেনহ্যাম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের।

    নরওয়েজিয়ান ক্লাব বোডোর বিপক্ষে খেলবে ইতালিয়ান ক্লাব লাৎজিও।আর স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে শেষ আটে খেলবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও।