
এড শিরান থেকে শুরু করে মার্টিন গ্যারিক্স সময়ে জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করছেন তিনি। গান ছাড়াও জীবনযাপন থেকে ব্যবহার-সবকিছুর কারণেই ফ্যান ফলোয়ারদের বিশেষ পছন্দ অরিজিৎ সিংকে।
কিন্তু তাঁর এই ইমেজের সঙ্গে তাঁকে মেলাতে পারলেন না বাবুল সুপ্রিয়।হিন্দিতে অনুবাদ করা হচ্ছে ছ’টি রবীন্দ্রসংগীত। মুম্বাইয়ের একটি অডিও সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বলিউডের জনপ্রিয় গীতিকার অমিতাভ ভট্টাচার্যকে এই অনুবাদের দায়িত্ব দিয়েছেন বাবুল সুপ্রিয়। গানগুলো গাইছেন শ্রেয়া ঘোষাল, শান, মধুমন্তী বাগচী, বাবুল সুপ্রিয় নিজে।অরিজিৎ সিংয়ের এই অ্যালবামে দুটি গান গাওয়ার কথা ছিল। একটি সিঙ্গেল ও একটি ডুয়েট গান গাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই গান গাওয়ার জন্য তিনি যে পারিশ্রমিক চেয়েছেন,সেটা শুনেই চক্ষু চড়কগাছ হয়েছে বাবুলের।অরিজিৎ সিংয়ের ম্যানেজারের পক্ষ থেকে দেড় কোটি টাকা করে চাওয়া হয়েছে প্রতিটি গানের জন্য।অরিজিৎ এমন পারিশ্রমিক চাওয়ায় অবাক হয়েছেন বাবুল।বাবুল সুপ্রিয় এই বিষয়ে জানিয়েছেন, রবীন্দ্রসংগীতের ঐতিহ্যকে ধরে রাখা, বজায় রাখাটাই হলো এই কাজের মূল উদ্দেশ্য। কোনো বাণিজ্যিক উদ্যোগ নয় এটা। সেখানে দেড় কোটি করে প্রতিটি গানের জন্য চাওয়ায় তিনি খুবই আশ্চর্য হয়েছেন। অবাক হয়েছেন খুব। বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন, তাঁরা সবাই কম পারিশ্রমিকে কাজ করছেন। এদিকে এর মধ্যে শ্রেয়া, মধুমন্তী, শানের গানগুলো ডাব করে এসেছেন। অমিতাভকে দিয়ে গানগুলো লেখানো হয়েছে।চেয়ে ছিলেন, যাতে গানের মূলভাব না বদলায়।
অরিজিতের জন্য যে গানগুলো ভেবে ছিলেন, সেগুলো তাঁকে ছাড়া ভাবতেই পারছেন না বাবুল সুপ্রিয় । অন্যদিকে এ বিষয়ে অরিজিৎ সিং নিজে কোনো মন্তব্য করেননি এখনো।
