গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International পাকিস্তানে মসজিদে আইইডি বিস্ফোরণ! অনেকের মৃত্যুর আশঙ্কা

    পাকিস্তানে মসজিদে আইইডি বিস্ফোরণ! অনেকের মৃত্যুর আশঙ্কা

    0
    839
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণে ওয়াজিরিস্তানের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, এদিন দুপরে আজম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজিজ মসজিদের প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেনি। হামলায় জখম অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
    তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গত মাসেই নৌশেরা জেলায় এক মসজিদের বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে অন্তত ছ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১৫ জন।