গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণের ৬ জেলায়

    তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণের ৬ জেলায়

    0
    628
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি।
    তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। যদিও তাতে গরম খুব একটা কমবে না। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এ ছাড়া, রবিবার তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়াতেও। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা বাড়বে। তাপপ্রবাহ না-হলেও সোমবার পর্যন্ত উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
    বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বঙ্গে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। উত্তরের বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুকনো।