
শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না, হুমায়ুন কবিরের হুমকির এবার পাল্টা চ্যালেঞ্জ করেছে বিজেপি।
বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এক মাসের মধ্যে মুর্শিদাবাদে সভা করবেন শুভেন্দু অধিকারী। তাঁর আরও হুঁশিয়ারি রেজিনগর, বেলডাঙার মধ্য দিয়েই বহরমপুরে আসবেন রাজ্যের বিরোধী দলনেতা। ক্ষমতা থাকলে হুমায়ুন কবির কিছু করে দেখান। এখন দল শোকজ করেছে, ২০২৬-এ ভরতপুর শোকজ করবে। তাঁর হুঙ্কার বিজেপি চুড়ি পরে নেই।
বিজেপি নেতা শাখারভ সরকারের চ্যালেঞ্জ গ্রহণ করে হুমায়ুন কবির পাল্টা বলেছেন কিভাবে রেজিনগর, বেলডাঙা হয়ে শুভেন্দু অধিকারী বহরমপুরে পৌঁছন সেটা তিনিও দেখবেন।








