
নিউটাউন থানার সাব ইন্সপেক্টরকে শ্লীলতাহানির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে মদ্যপ ২ যুবক শুক্রবার সেক্টর ফাইভের দিক থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় বলাকা আবাসনের কাছে ধাক্কা মারে।
স্থানীয়রাই ২ যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ দুই অভিযুক্ত থানায় নিয়ে গেলে ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর পদমর্যাদার মহিলা অফিসার নাম জিজ্ঞেস করলে তাঁর গায়ে হাত দেয়। পোশাকের দড়ি ধরে টানাটানি করে। এরপরেই ২ যুবককে গ্রেফতার করে পুলিশ।
তাঁদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে নিউটাউন থানা।








