
সোনা পাচারকাণ্ডে এবার গ্রেফতার করা হয়েছে রান্যার সহযোগী তরুণ কোন্ডুরু রাজু। রান্যার গ্রেফতারির ৬ দিনের মাথায় রাজুকে আটক করেছেন গোয়েন্দা রাজস্ব দফতরের আধিকারিকরা। রান্যাকে জিজ্ঞাসাবাদের সময রাজুর নাম উঠে আসে। রান্যার মোবাইল ও ল্যাপটপ বিশ্লেষণ করেই রাজুর খোঁজ পান গোয়েন্দা দফতরের অফিসাররা। তাঁদের দাবি, রাজু সোনা পাচার চক্রের সঙ্গে যুক্ত।
আদালতেও এইসব তথ্যপ্রমাণ পেশ করেছে ডিআরআই। রান্যার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় রাজুর। জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, তারা দুজনে সংযুক্ত আরব আমিরশাহির একটি কোম্পানির ব্যবসায়িক অংশীদার।
বিভিন্ন সময়ে ভ্রমণের জন্য রানিয়া তাকে টাকা দিতেন বলেও তদন্তকারী অফিসারদের জানিয়েছেন রাজু। শুধু তাই নয় , তারা আগে আফ্রিকা থেকে সোনার আনার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেছেন তিনি।
