গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মহিলারা যৌন নির্যাতনের মিথ্যা মামলা করেন না, এই ধারণা ভুল : কোর্ট

    মহিলারা যৌন নির্যাতনের মিথ্যা মামলা করেন না, এই ধারণা ভুল : কোর্ট

    0
    268
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারতীয় মহিলারা যৌন নিগ্রহের মিথ্যা মামলা দায়ের করতে পারেন না, এমনটা ভেবে নেওয়া ভুল। এক মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে কেরল হাইকোর্ট। কেরল হাইকোর্টের বিচারপতি এ বহরুদ্দিন বলেছেন, অনেকে মনে করেন ভারতীয় মহিলারা যৌন হেনস্থার মিথ্যা মামলা করতেই পারেন না। কারণ, এতে সমাজে মহিলার বদনাম হতে পারে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল।
    আদালত জানিয়েছে, গত কয়েক বছরে এই ক্ষেত্রে মহিলাদের মিথ্যা অভিযাগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে ভিন্ন ভিন্ন মামলার বিশ্লেষণ না-করে এই সিদ্ধান্তে আসা যায় না যে, মহিলারা মিথ্যা মামলা দায়ের করতে পারেন না। ধর্ষণের মামলায় অভিযুক্ত এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে মামলা খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পরে মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে পুলিশ।
    কিন্তু পরে অভিযোগকারী মহিলা আদালতে জানান, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে তাঁর কোনও আপত্তি নেই। যদিও সরকারি আইনজীবী মামলা প্রত্যাহারে আপত্তি জানান। তিনি জানান, মহিলার বয়ানের প্রেক্ষিতেই এফআইআর রুজু হয়েছিল।কেরল হাই কোর্ট অভিযুক্তের বিরুদ্ধে মামলা খারিজের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, উভয়ের সম্মতিতেই ওই সম্পর্ক গড়ে উঠেছিল।