
ক দিন আগে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল আতলেতিকো ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৯টায়। নির্ধারিত নব্বই মিনিটের পর খেলা চলে আরও ৩০ মিনিট। দু’ ঘণ্টার খেলার সঙ্গে ছিল দুটো বিরতিও। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ালে খেলা শেষ হতে হতে মধ্যরাত।রিয়ালের পরের ম্যাচটি শুরু হয় শনিবার স্থানীয় সময় সাড়ে ছয়টায়। অর্থাৎ, ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে।
এমন ঘন সূচিতে খেলোয়াড়দের ওপর চাপ বেশি পড়ে বলে রিয়াল কোচ শুধু বিরক্তি নয়, রীতিমতো হুমকি দিয়েছেন। কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, এবারই শেষ। এরপর দুটি ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার বিরতি না দিলে তার দল ম্যাচ বয়কট করবে।ম্যাচশেষে রিয়াল মাদ্রিদ কোচ ক্লাবের অবস্থান তুলে ধরে বলেছেন,শেষবারের মতো ৭২ ঘণ্টার মধ্যে খেলতে নামলেন।
৭২ ঘণ্টার বিশ্রাম না দিলে আর খেলবেন না। ম্যাচের সময় বদলানোর জন্য লা লিগাকে দুবার বলা হয়েছে। কিন্তু তারা কিছু করেনি। এটাই শেষ বার।৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে কোচ কার্লো আনচেলত্তি বলেছেন,না, কোনোমতেই খেলবেন না।








