গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ১৩০০ কর্মী ছাঁটাই, বন্ধ হওয়ার পথে ভয়েস অব আমেরিকা

    ১৩০০ কর্মী ছাঁটাই, বন্ধ হওয়ার পথে ভয়েস অব আমেরিকা

    0
    137
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভয়েস অব আমেরিকার ১ হাজার ৩০০ জনেরও বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এর মাধ্যমে বন্ধ হওয়ার পথে যেতে চলেছে মার্কিন অর্থায়নে চলা প্রতিষ্ঠানটি। এ ছাড়া আমেরিকার আরও দুটি সংবাদমাধ্যমের তহবিলও বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার সরকারি তহবিলে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মূল প্রতিষ্ঠান এবং আরও ছয়টি ফেডারেল সংস্থাকে কর্মী হ্রাস করার নির্দেশ দিয়েছিলেন।
    ইমইেলের মাধ্যমে ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া এবং অন্যান্য সংবাদমাধ্যমের শত শত সাংবাদিকদের বরখাস্তের খবর জানানো হয়েছে। ওই ইমেইলে অফিসে তাদের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এছাড়া তাদের আইডি কার্ড, হাউসের দেওয়া মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জামাদি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
    এর মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত এই সম্প্রচারমাধ্যমকে প্রায় পঙ্গু করে দেওয়া হচ্ছে। ভয়েস অব আমেরিকার সাবেক উপস্থাপক ক্যারি লেককে প্রতিষ্ঠানটির নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ডোনাল্ড ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি, এই কাটছাঁট নিশ্চিত করবে যে করদাতারা আর উগ্রবাদী প্রচারণার শিকার হবেন না।