
বৃষ্টির সময় দিল্লিতে যাতে জল না জমে তা নিশ্চিত করতে হবে। আগের আম আদমি পার্টি সরকারের তীব্র সমালোচনা করে জানিয়েছেন দিল্লির মুুখ্যমন্ত্রী রেখা গুপ্ত । রবিবার মুখ্যমন্ত্রী, দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সনা , পূর্তমন্ত্রী পরিবেশ বর্মা বাড়াপুল্লা নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি দাবি করেছেন, আগের সরকার নিকাশি ব্যবস্থার দিকে গুরুত্ব দেয়নি।
তাঁর সরকার সেচ ও বন্যা নিযন্ত্রণ বিভাগকে পলি অপসারণের দায়িত্ব দিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বর্ষাকাল আসতে চলেছে, তাই যুদ্ধকালীন তত্পরতায় নিকাশি সংস্কারের কাজ করা হচ্ছে, দাবি রেখা গুপ্তর।
