
অমিত শাহ-র সফরের আগেই বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে আলোচনায় বসেছেন বঙ্গ বিজেপির কোর কমিটি। রাজ্য সভাপতির পদে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়ে আলোচনা হয়েছে।
সভাপতি নিয়োগে বঙ্গ বিজেপির তরফে ৫ থেকে ৬ টি নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। তা নিয়েও আলোচনা হয়েছে। আগেই ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫ জন জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। বাকি ১৮টি সাংগঠনিক জেলার সভাপতি নিয়েও আলোচনা চলছে।
রবিবার সল্টলেকে বিজেপির দফতরে তা নিয়েই বৈঠক করেছেন সুনীল বনসল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়রা। এছাড়াও ২০২৬-র ভোটের আগে সংগঠন কি অবস্থায় রয়েছে তাও বৈঠকে আলোচিত হয়েছে।
