পাঁচ দিনের ভারত সফরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

0
168
ছবি সৌজন্যে : এক্স

দ্বিপাক্ষিক সম্পর্ক, দুদেশের বাণিজ্যনীতিকে আরও জোরদার করার উদ্দেশ্যে ভারত সফরে দিল্লি এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনণ প্রধানমন্ত্রী হিসাবে এটি তাঁর প্রথম ভারত সফর। রবিবার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী এসপি বাঘেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

লুক্সেনের সঙ্গেই ভারত এসেছেন উচ্চপর্যায়ে প্রতিনিধিদল। মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, শিল্পপতিরা।  ওয়েলিংটনে ফিরে যাওয়ার আগে ১৯ ও ২০ মার্চ মুম্বাই সফর করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লুক্সেন। এদিন সকালেই তাঁর সফরের কথা জানিয়ে পোস্ট করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।