
ঘড়ি ধরে সুনীতাদের অবতরণের সময় জানিয়েছে নাসা। আমেরিকার ফ্লরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ি মঙ্গলবার বিকাল ৫ টা ৫৭ মিনিটে তাঁরা নামবেন। ভারতের ঘড়িতে ওই সময় বুধবার ভোর সাড়ে ৩ টে। রবিবার রাতে একটি বিবৃতি দিয়ে সময় জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সুনীতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ।
সুনীতাদের জায়গায় আগামী কিছু দিনের জন্য মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্বে থাকবেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিযার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।
