গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International মোদী-মন্তব্যের প্রশংসায় বেজিং

    মোদী-মন্তব্যের প্রশংসায় বেজিং

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত-চিন কূটনৈতিক সম্পর্কে নিয়ে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনার সঙ্গে সহমত বেজিং। মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাত্কারে মোদী জানিয়েছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে মতানৈক্য থাকা স্বাভাবিক, তবে মতানৈক্য যে বিবাদে পরিণত না হয় । তাঁর এই মন্তব্যের প্রশংসা করেছেন চিনা বিদেশমন্ত্রক।
    সোমবার চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, এই একই লক্ষ্যে বেজিংও সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে। মাও বলেছেন, গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে মোদী এবং জিনপিংয়ের মধ্যে সদর্থক বৈঠক হয়েছে । ভারত-চিন সম্পর্কে উন্নত করার জন্য কী করণীয় , তার একটি কৌশল স্থির হয়েছে  বৈঠকে।
    দুই দেশের রাষ্ট্রনেতার বৈঠকে যে ঐক্যমত্য তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য নয়াদিল্লি এবং বেজিং-উভয়ে গত কয়েক  মাসে আন্তরিক ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র। অন্যদিকে মোদীর সাক্ষাত্কার ট্রুথ সোশ্যাল-এ নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন ট্রাম্প।