গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports ৭০ বছর পর লিগ কাপ নিউক্যাসলের

    ৭০ বছর পর লিগ কাপ নিউক্যাসলের

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স

    সাত দশকের অপেক্ষা কাটিয়ে অবশেষে ট্রফি জিতলো নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউক্যাসল।ইংলিশ ফুটবলে ১৯৫৫ সালে শেষ ট্রফি জিতেছিল নিউক্যাসল। সেবার ঘরে তুলেছিল এফএ কাপ।আর ১৯৬৯ সালে অধুনালুপ্ত মহাদেশীয় টুর্নামেন্ট ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ ট্রফি ছিল তাদের শেষ বড় চ্যাম্পিয়নশিপ।সেটিও হয়ে গেছে ৫৬ বছর। এবার সেই খরা কাটাল ওয়েম্বলির ফাইনালে লিভারপুলকে হারিয়ে। 

    ওয়েম্বলিতে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ড্যান বার্নের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নিউক্যাসল। দ্বিতীয়ার্ধে সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার ইসাক। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোলে লিভারপুল ব্যবধানই কমালেও তাতে নিউক্যাসলের ট্রফি উৎসবে বিঘ্ন ঘটেনি।লিগ কাপের ট্রফি উঁচিয়ে ধরে নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারেস গর্বিত কণ্ঠে বলেছেন, আবারও চ্যাম্পিয়ন।

    এত এত অপেক্ষার পর ফ্যানদের ট্রফি জয়ের যে স্বাদ তা অনুভব করতে পারছেন নিউক্যাসল অধিনায়ক।সিজনের শুরু থেকে দারুণ ছন্দে ছুটে চলা লিভারপুল গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর লিগ কাপও হারাল নিউক্যালের কাছে। লিভারপুলের কাছে এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপ–স্বপ্ন।