
বন্ধ ফ্ল্যাট থেকে ৯৫ কেজি সোনা ও ৯০ কোটি নগদ উদ্ধার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা এবং ডায়রেক্টরেট এব রেভিনিউ ইন্টেলিজেন্স। এটিএস জানিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে পালদি এলাকার একটি ফ্ল্যাটে প্রচুর সোনা এবং নগদ টাকা রয়েছে। সেই খবর পাওয়ার পরই এটিএস এবং ডিআরআই ওই ফ্ল্যাটে হানা দেয়।
কিন্তু ফ্ল্যাটটি বাইরে থেকে বন্ধ ছিল। তার পর সেই ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকতেই ৯৫ কেজি সোনার বিস্কটু এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই ফ্ল্যাটের মালিক মেঘ এবং তাঁর বাবা মহেন্দ্র শাহের। তাঁরা দু’জনেই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
