গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment জেলে বিধ্বস্ত সোনাপাচারে ধৃত অভিনেত্রী

    জেলে বিধ্বস্ত সোনাপাচারে ধৃত অভিনেত্রী

    0
    104
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জামিন না পাওয়ার পরই বিস্ফোরক অভিযোগে সরব হয়েছেন সোনাপাচার মামলায় ধৃত কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। বেঙ্গালুরু রাজস্ব গোয়েন্দা দপ্তরের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। অভিনেত্রীর দাবি,জেল হেফাজতে তাঁকে খাবার দেওয়া হচ্ছে না।

    ঘুমোতেও পারছেন না। আবার সাদা কাগজে সই করে দেওয়ার জন্য নাকি চাপও দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। শুধু তাই নয়, তাঁকে চড়-থাপ্পড় মারা হচ্ছে বলেও অভিযোগ। এর আগে,৩ মার্চ, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ১২.৫৬ কোটি টাকার সোনা-সহ গ্রেপ্তার হন অভিনেত্রী রানিয়া রাও। তাঁর দাবি, কোনও কিছু বলার সুযোগ না দিয়ে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাঁর কাছে নাকি কমপক্ষে ১০০টি পাতা আনা হয়। তার মধ্যে ৫০-৬০টি পাতায় কিছু টাইপ করা ছিল। বাকি ৪০টি ছিল সাদা পাতা। জোর করে চাপ দিয়ে ওই পাতাগুলিতে সই করতে বাধ্য করা হয় বলেই অভিযোগ। অভিনেত্রী রানিয়া রাও’র আরও দাবি, আদালতে তোলার আগে তাঁকে কমপক্ষে ১০-১৫ বার চড় মারেন এক আধিকারিক।প্রয়োজনে ওই আধিকারিককে চিহ্নিত করতে পারবেন বলেই জানিয়েছেন রানিয়া।অভিযোগ,চাপের মুখে নতিস্বীকার না করলে তাঁর পিতৃপরিচয় প্রকাশ্যে আনা হবে বলে হুমকিও দেওয়া হয়।

    অভিনেত্রীর দাবি, সোনাপাচার মামলাটির সঙ্গে তাঁর বাবার সম্পর্ক না থাকার পরেও কেন এমন হুমকি দেওয়া হবে,তার তীব্র বিরোধিতা করেন রানিয়া।উল্লেখ্য,অভিনেত্রীর বাবা রামচন্দ্র রাও আইপিএস অফিসার। বছর কয়েক আগে একটি সোনাপাচার মামলায় নাম জড়িয়েছিল তাঁর।