গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports লাল কার্ডে সমালোচনার মুখে রামোস

    লাল কার্ডে সমালোচনার মুখে রামোস

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স

    সাত মাস ঠিকানাবিহীন থাকার পর মন্তেরেইয়ে পাড়ি জমানোর পর সময়টা দারুণ কাটছিল সের্হিও রামোসের।কিন্তু ক্ষণিকের মেজাজ হারানোয় লাল কার্ডের শাস্তি পাওয়ার পাশাপাশি এখন সমালোচনাও শুনতে হচ্ছে বিশ্বকাপ জয়ী ডিফেন্ডারকে।রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক ও অধিনায়ক এবং অনেক সাফল্যের নায়ক সের্হিও রামোস ২০২১ সালে প্রিয় ঠিকানা ছেড়ে যোগ দেন পিএসজিতে। এরপর ফিরে যান সেভিয়ায়। তবে শৈশবের ক্লাবের সঙ্গে ২০২৪ সালে চুক্তি ভঙ্গের পর সাত মাসের মতো কোনো ক্লাবে যোগ দিতে পারেননি তিনি।

    সেই অনিশ্চয়তা মুছে ফেব্রুয়ারিতে মেক্সিকোর ক্লাব মন্তেরেইয়ে যোগ দেন রামোস এবং দ্রুতই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন। দলটির হয়ে পাঁচ ম্যাচে করেছেন তিন গোল।কিন্তু লিগা এমএক্সে পুমাসের বিপক্ষে ম্যাচে খারাপ অভিজ্ঞতা হলো ৩৮ বছর বয়সী ফুটবলারের। অতিরিক্ত সময়ে সাইডলাইনের কাছে বল দখলের লড়াইয়ে সুবিধা করতে না পেরে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লাথি মেরে বসেন রামোস।

    তাতেই বহিষ্কার হন তিনি। ম্যাচটি অবশ্য ৩-১ গোলে জিতেছে তার দল।এদিকে রিয়ালের জার্সিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগা সহ অনেক ট্রফি জয়ী রামোসের ক্যারিয়ারে লাল কার্ড দেখার ঘটনাও কম নয়।সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্যারিয়ারেই ২৬ ম্যাচে বহিষ্কার হয়েছেন তিনি,এর মধ্যে রেকর্ড ২০ বার লা লিগাতেই।