
মহারাষ্ট্রে ঔরঙ্গজেব বিতর্ক এবং নাগপুরে হিংসার মধ্যে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস দাবি করেছেন, ভিকি কৌশলের ছাবা সিনেমার কারণেই ঔরঙ্গজেবের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মনে। সম্প্রতি সম্ভাজিনগর থেকে ১৭ শতকের মুঘল সম্রাটের সমাধি সরানোর দাবি উঠেছে। সেই সূত্রে কিছু হিংসাত্মক ঘটনাও ঘটে। সেই প্রসঙ্গে ফড়নবীস বলেছেন, এই হিংসাত্মক ঘটনা ও দাঙ্গা পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। পুরোটাই ষড়যন্ত্র। তাঁর দাবি, পুলিশকে এবিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে । ইতিমধ্যে নাগপুরের কার্ফু জারি করা হয়েছে ।







