গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International সুনীতাদের ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প, খোঁচা বাইডেনকে

    সুনীতাদের ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প, খোঁচা বাইডেনকে

    0
    122
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    কথা দিয়েছিলেন সুনীতাদের ফিরিয়ে আনবেন, সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। সুনীতা এবং বচ ফিরে আসতেই এমনই প্রতিক্রিয়া দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    দুই মহাকাশচারীকে পথিবীতে ফেরানোর ব্যাপারে কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি পূর্বসূরি জো-বাইডেনকেও খোঁচা দিতে ছাড়লেন না তিনি। হোয়াইট হাউসের তরফে এক্স হ্যান্ডেল পোস্টে লেখা হয়েছে, মহাকাশে ন’মাস ধরে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। ট্রাম্প বলেছেন, বাইডেন ওঁদের ফিরিয়ে আনতে পারেননি।
    ইলন মাস্ককে অনুরোধ করা হয়েছিল তাঁদের ফিরিয়ে আনার জন্য। ওঁরা সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভালে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।