
অনেকেই চুল ভালো রাখতে নারকেল তেল ব্যবহার করে থাকেন। অনেকে আবার শুষ্কতা দূর করার জন্য নিয়মিত ত্বকে নারকেল তেল মাখেন।
তবে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, নারকেল তেল নয়, জলেতেও রয়েছে ম্যাজিক উপাদান। যা চুল ও ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে। মুখে যদি বসন্তের দাগ বা ব্রণের দাগ থাকে, তাহলে নারকেল জলেতে তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। এক মাস এটা করলেই দেখবেন দাগ একেবারে চলে যাবে। এদিকে,তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বক, নারকেল জল যেকোনো ত্বকের জন্যই ভীষণ উপকারী।যাদের ব্রণ হওয়ার খুব ধাত রয়েছে, তারা নারকেল জলেতে তুলো ভিজিয়ে সেটা দিয়ে মাঝে মধ্যেই মুখ মুছে নিন।দেখবেন এতে উপকার পাবেন। ওদিকে,বর্ষাকালে অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। নারকেলের জল হালকা গরম করে তা দিয়ে মাথায় ম্যাসাজ করে নিন।দেখবেন খুব তাড়াতাড়ি সমস্যা থেকে মুক্তি পাবেন। কিংবা শ্যাম্পু করার পরে নারকেল জল দিয়ে চুল ধুয়ে নিন। এতে চুল উজ্জ্বলও যেমন হবে, তেমনি খুশকির সমস্যাও দূর হবে।
অথবা,বেসনের সঙ্গে নারকেল জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। তার মধ্যে অল্প মধুও মেশাতে পারেন।রোদে পোড়া ত্বকের জেল্লা ফেরাতে এই ফেসপ্যাক কিন্তু দারুণ কাজ করে।
