গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যে শিল্প গড়তে বাড়তি আর্থিক সাহায্য প্রত্যাহার মুখ্যমন্ত্রীর

    রাজ্যে শিল্প গড়তে বাড়তি আর্থিক সাহায্য প্রত্যাহার মুখ্যমন্ত্রীর

    0
    129
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্যে শিল্প গড়তে বাড়তি আর্থিক সাহায্য প্রত্যাহারের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় বিল এনে আর্থিক সাহায্য বাতিল করা হয়েছে।

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিকাঠামোগত উন্নয়নের ফলে ওই সাহায্যের আর প্রয়োজন নেই। তাই তা বাতিল করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষত পিছিয়ে পড়া জেলাগুলোকে শিল্পের উন্নয়নের জন্য শিল্পপতি এবং বিনিয়োগকারীদের কিছু ইনসেনটিভদেওয়া হত। আর্থিক সাহায্যের মাধ্যমে ওই সমস্ত জেলায় বিনিয়োগের জন্য আকর্ষণ করা হত ব্যবসায়ীদের। বাম আমল থেকে এই ব্যবস্থার চল ছিল। বুধবার বিধানসভায় সংশ্লিষ্ট বিল এনে ইনসেনটিভ বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গেই সরকারের তর‍্যফ ব্যাখ্যা দেওয়া হয়েছে আগে শিল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না। তাই বিনিয়োগকারীদের সরকারের তরফে এই বাড়তি সুবিধে দেওয়া হত।

    কিন্তু এখন সব জেলাতেই শিল্প গড়ার সুবিধে রয়েছে। জল থেকে বিদ্যুৎ সবেতেই উন্নতি হয়েছে। তাই এই আর্থিক সাহায্যের প্রয়োজন নেই।