গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National রামের দেশেই রামনবমীর মিছিল: শমীক

    রামের দেশেই রামনবমীর মিছিল: শমীক

    0
    91
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    রামের দেশেই হবে রামনবমীর মিছিল, সংসদ ভবনে দাঁড়িয়ে দাবি করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। গত কয়েক বছরে রামনবমীর মিছিল ঘিরে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা অজানা নয়।
    এবছর ৬ এপ্রিল এই মিছিল আয়োজনকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গিয়েছে। তবে শমীকের এক্ষেত্রে দাবি, বিজেপি নয়, স্বস্তঃস্ফূর্তভাবে মিছিল আয়োজন কবেন সাধারণ মানুষ। সূত্রে খবর, এবার প্রত্যেক বিধানসভা কেন্দ্রে রামনবমী পালনের সিদ্ধান্ত নিয়ে বিজেপি।
    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ওইদিন এক কোটি হিন্দু পথে নামবে। পাল্টা কটাক্ষ করে তৃণমূল বলছে- উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে, ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি।