
ইজরায়েলি হামলায় গাজায় ৪০০-র বেশি মানুষ প্রাণ হারানোয় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। গাজায় এই কঠিন সময়ে মানবিক সহায়তা বহাল রাখার পক্ষেও সওয়াল করেছে নয়াদিল্লি।
বুধবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। সকল পণবন্দীদের মক্তি দেওয়া খুব জরুরি। গাজার মানুষদের জন্য যাতে মানবিক সাহায্য চালিয়ে যাওয়া হয়, তার দাবি জানাচ্ছে ভারত। হামাস পরিচালিত স্বাস্থ্য দফতর জানিয়েছে, ইজরায়েলি হামলায় ৪০০-র বেশি মানষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বহু মহিলা এবং শিশু রয়েছেন। অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত বদলাতে চেয়েছিল ইজরায়েল।
কিন্তু হামাস সেই দাবি নাকচ করে দেয়। তারপরেই শর্ত ভেঙে এই হামলা।








