গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস

    রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশকিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টি।

    ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বৃহস্পতিবার ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হুগলিতে। এই জেলাগুলোয় একই পূর্বাভাস রয়েছে শুক্রবারের জন্যও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার পর্যন্ত। শনিবার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনাতেও। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শুক্রবার এবং শনিবার উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দাপট থাকবে ঝোড়ো হাওয়ার। যার প্রভাব বেশি থাকবে মালদা, দুই দিনাজপুরে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের উপকূলে। সেই সঙ্গে বায়ুপ্রবাহ অনুকূল রয়েছে। ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে। ঝোড়ো হাওয়ায় উত্তাল হতে পারে সমুদ্র। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    একইসঙ্গে ফসলের ক্ষতি হতে পারে বলেও কৃষকদের সতর্ক করা হয়েছে। দুযোর্গগের সময় যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকতে বলা হয়েছে।