গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের হঠাল পুলিশ

    পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের হঠাল পুলিশ

    0
    192
    ছবি সৌজন্যে : এক্স

    পাঞ্জাব-হরিয়ানার শম্ভু এবং খানাউরি সীমানায় প্রায় এক বছর ধরে অবস্থানরত কৃষকদের তুলে দিয়েছে পুলিশ। বুধবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে কেন্দ্রের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক ছিল পাঞ্জাবের কৃষক নেতাদের। কৃষক নেতা গুরমনীত সিং মঙ্গতের দাবি, ওই বৈঠক থেকে তাঁরা শম্ভু সীমানায় অবস্থানস্থলের দিকে যাচ্ছিলেন।

    তখন মোহালির কাছে দাল্লেওয়াল-সহ বেশ কয়েকজন কৃষকনেতাকে আটক করে নিয়ে যায় পাঞ্জাব পুলিশ। কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সেটি স্পষ্ট নয়। তবে অবস্থানস্থল থেকে আন্দোলনরত কৃষকদের তুলে দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা। তাঁর বক্তব্য, ওই দুটি সীমানায় থাকা মহাসড়কগুলি হল রাজ্যের প্রাণশক্তি।

    পাঞ্জাবের আম আদমি পার্টি-এর সরকারের অর্থমন্ত্রীর দাবি, আন্দোলনের জন্য দু’টি মহাসড়ক দীর্ঘ সময় ধরে স্তব্ধ রয়েছে। এর ফলে ব্যবসা এবং শিল্পের ক্ষতি হচ্ছে। তবে পাঞ্জাব পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিজেপি।