গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নজর আমেরিকার 

    বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নজর আমেরিকার 

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স

    সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস প্রশাসনের উপর নজর রাখছে আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, যে কোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর হিংসা কিংবা অসহিষ্ণুতার ঘটনার আমেরিকা নিন্দা জানায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশে বসবাসকারী সকলের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে পদক্ষেপ করলে আমেরিকা স্বাগত জানাবে।

    গত সপ্তাহেই ভারত সফরে এসে আমেরিকায় সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গাবার্ড। তুলসীর ওই মন্তব্যে মার্কিন গোয়েন্দা অধিকর্তার মন্তব্য বিভ্রান্তিকর বলে দাবি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।