গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Technology মানুষের ভাষার সূচনা কবে থেকে?

    মানুষের ভাষার সূচনা কবে থেকে?

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মানুষের ভাষার সূচনা কবে থেকে? এ প্রশ্ন সবার মনেই কখনো না কখনো এসেছে, যা মানুষের অতীত সম্পর্কে গভীর এক প্রশ্ন।নতুন গবেষণা বলছে,এক লাখ ৩৫ হাজার বছর আগেও মানুষের ভাষা ব্যবহারের ক্ষমতা ছিল। তবে সামাজিক পর্যায়ে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে আরও ৩৫ হাজার বছর সময় লেগেছিল ভাষার।বিজ্ঞানীরা বলছেন,পৃথিবীতে মানুষ অর্থাৎ হোমো স্যাপিয়েন্স-এর আগমন ঘটেছে প্রায় দু’ লাখ ৩০হাজার বছর আগে।

    জীবাশ্ম ও প্রাচীন যন্ত্রপাতি বা হাতিয়ার বিশ্লেষণ করে ভাষা কবে থেকে শুরু হয়েছিল তা জানার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। তবে তারা এই নতুন গবেষণায় ভিন্ন এক পদ্ধতি গ্রহণ করেছেন।গবেষণায় আদি মানুষের জেনেটিক তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানতে পেরেছেন, কবে থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছিল প্রাথমিক পর্যায়ের বিভিন্ন মানব গোষ্ঠী।

    সব ধরনের মানব গোষ্ঠীই বর্তমানে ভাষা ব্যবহার করে। বিজ্ঞানীদের অনুমান, বিভক্ত বা ছোট ছোট ভাগে ভাগ হওয়ার আগে আমাদের পূর্বপুরুষদেরও একটি ভাষা ছিল।মানবগোষ্ঠীর প্রথম বড় বিভাজন ঘটেছিল প্রায় এক লাখ ৩৫ হাজার বছর আগে।