
পারস্পরিক বিরোধের জেরে বিহারের ভাগলপুরে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দুই ভাগ্নের মধ্যে হিংসাত্মক গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর এক ভাগ্নে। এবং অন্য ভাগ্নে ও তাঁর মা গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক সূত্রের খবর, মৃত বিশ্বজিৎ এবং জয়জিৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের ভাগ্নে। তাঁদের মা হিনা দেবীর হাতে গুলি লেগেছে।
পুলিশ বিশ্বজিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছেন ভাগলপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট প্রেরণা কুমারী। তাঁর নেতৃত্বে মামলাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে জগৎপুর গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার জানিয়েছেন, ঘটনার সময় বাইরে ছিল।
অন্যদের কাছ থেকে ঘটনাটি সম্পর্কে তথ্য পেয়েছেন। খবর পেয়ে এসডিপিও ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে একটি খোসা এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
