‘২৬-র টার্গেট ১৮০ আসন, প্রাক্তন হবে মমতা : শুভেন্দু  

0
129
ছবি সৌজন্যে : নিজস্ব
২০২৬-র বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে ১৮০ টি আসনে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়’কে প্রাক্তন করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর আরও মন্তব্য, পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। এবার বিধানসভায় ১৬টি আসন বিজেপি জিতবে এবং রাজ্যে ১৮০ অন্তত হবে। পাশাপাশি ভবানীপুর বিধানসভায় মমতা বন্দোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। একইসঙ্গে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ শুভেন্দু বলেছেন, রাজ্যের সনাতনী সমাজ তখনই মুক্তি পাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন।
এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানকার মানুষ হারিয়েছে। একটি কেন্দ্রও যে বিজেপি ছাড়বে না তা স্পষ্ট বলেছেন।