শাহজাহানের হুমকি, আতঙ্কে সন্দেশখালির মণ্ডল পরিবার

0
117
ছবি সৌজন্যে : নিজস্ব
জেলে বসে শেখ শাহজাহান-র হুমকির পর কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন সরবেড়িয়ার মণ্ডল পরিবার। জানা গিয়েছে, সন্দেশখালীর পুরাতন সরবেড়িয়া এলাকায় বাড়ি মণ্ডল পরিবারের।
সরবেড়িয়ার মোড়ে শেখ শাজাহান মার্কেট নামে যে বৃহৎ মার্কেট আছে, সেই মার্কেটটি মণ্ডল পরিবারের জায়গা জোরপূর্বক দখল করে শেখ শাহজাহান তার নিজের নামে একটি মার্কেট করেছে বলে দাবি মণ্ডল পরিবারের। এই মার্কেট এবং মণ্ডল পরিবারের জায়গা ফেরানোর দাবিতে মণ্ডল পরিবার ইডি এবং সিবিআই-এর দফতরে অভিযোগ দায়ের করেছিল। কিন্তু তারপরেও কোনওরকম সমাধান হয়নি বলে অভিযোগ মণ্ডল পরিবারের।
কিন্তু হঠাৎই গত দু’দিন আগে শেখ শাহজাহান তার অনুগামী মফিজুল মোল্লাকে ফোন করে মণ্ডল পরিবারকে হুমকি দেওয়া হয়।