গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Hooghly ৫ মাসের মেয়েকে খুন, যাবজ্জীবন বাবার  

    ৫ মাসের মেয়েকে খুন, যাবজ্জীবন বাবার  

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাঁচ মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগে অভিযুক্ত বাবার যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে চন্দননগর মহকুমা আদালত।
    ২০১৩ সালের ১০ নভেম্বর হরিপালের সহদেব পঞ্চায়েতে গসা গ্রামে বাসিন্দা শেখ কামাল হোসেন মেয়ের গলায় ব্লেড চালিয়ে খুন করে তাঁর বাবা।সেদিন শিশুকন্যাকে খুনের পর শ্মশানের দিকে হেঁটে যাচ্ছিলেন কামাল। তাঁকে অনেকেই দেখতে পেয়েছিলেন। তাঁরা কামালের স্ত্রীকে খবর দেন। পরবর্তী সময় পুলিশ শিশুটিকে উদ্ধার করে মা রেজিনা বেগমের অভিযোগের ভিত্তিতে কামালকে গ্রেফতার করে। সেই সময় মা রেজিনার অভিযোগ ছিল, তাঁর স্বামী ভোর চারটে নাগাদ তাঁর কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে পালাতে চেষ্টা করেন।
    শ্বশুর-শাশুড়ি বাধা দিলেও সেখান থেকে বেরিয়ে যান কামাল। হরিপালেরই কৌশিক নদীর বাঁধের ওপর শিশুটির গলা কাটা মৃতদেহ পাওয়া যায়। চন্দননগর মহকুমা আদালতে প্রায় ১১ বছর খুনের মামলা চলার পর বৃহস্পতিবার চন্দননগর ফাস্ট ট্রাক ট্রাক কোর্টের বিচারক জগৎজ্যোতি ভট্টাচার্য যাবজ্জীবনে সাজা ঘোষণা করেন।