ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারের কোনও সদিচ্ছাই নেই। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, ১৪ বছর হয়ে গেল এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছুই করতে পারল না। এর আগেও কেলেঘাই প্রজেক্টে বরাদ্দ করা বহু টাকা কাটমানি খেয়েছে তৃণমূল। এই ঘাটাল মাস্টার প্ল্যান-র টাকাও একই হবে। দিলীপের আরও মন্তব্য, ঘাটাল মাস্টার প্ল্যান’কে তুরুপের তাস করে লোকসভা ভোট বৈতরণী পার হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
ঘাটালের দু’বারের সংসদে দীপক অধিকারী ওরফে দেব-ও ভোট প্রচারে হাতিয়ার করেছে ঘাটাল মাস্টার প্ল্যানকেই। তারপরেও প্রজেক্ট অথৈ জলে পড়ে।
