আরও ২৫ ভারতীয়ের মৃত্যুদণ্ড আমিরশাহিতে, জানাল কেন্দ্র

0
119
ছবি সৌজন্যে :ফেসবুক
সংযুক্ত আরব আমিরশাহিতে আরও ২৫ জন ভারতীয়কে ফাঁসির সাজা দেওযা হয়েছে । তবে তাঁদের  মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। বৃহস্পতিবার রাজ্যসভায়  বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ একথা জানিয়েছেন। গত মাসেই সংযুক্ত আরব আমিরশাহিতে একই দিনে তিন জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন দেশে বর্তমানে মোট ১০ হাজার ১৫২ জন ভারতীয় জেলবন্দী রয়েছে ।
তাদের মধ্যে অনেক বিচারাধীন বন্দীও রয়েছে । সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় বন্দী রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে, সৌদি আরবে ১১, মালয়েশিয়াতে ছয়জন, কুয়েতে তিন, ইন্দোনেশিয়ার, কাতার, আমেরিকা ও ইয়েনে এক জন করে রয়েছেন।
মন্ত্রী বলেছেন, বিদেশের জেলে থাকা ভারতীয় -সহ সব প্রবাসীদের সুরক্ষা ও নিরাপত্তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে কেন্দ্র।