
আগুন নেভাতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। খবর পেয়ে তড়িঘড়ি কলেজিমায়ে বৈঠক ডাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দিল্লি হাইকোর্টের ওই বিচারপতিকে অবিলম্বে এলাহাবাদ হাইকোর্টের ট্রান্সফার করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি।
জানা গিয়েছে , দোলের ছুটির সময় তাঁর সরকারি বাংলোয় আগুন লেগে যায় । সে সময় তিনি শহরে ছিলেন না। দমকলকর্মীরা আগুন নেভানোর সময় তাঁর বাড়ির ভিতর টাকা দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশকে। এরপর ওই টাকার বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
অভিযোগ, তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি। পরে বিচারপতিকেও জিজ্ঞাসা করা হলে, তিনিও টাকার হিসাব দিতে পারেননি বলে অভিযোগ।
