রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা!

0
105
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কংগ্রেসের লড়াই শুধু বিজেপি বা আরএসএসের বিরুদ্ধে নয় । কংগ্রেসের লড়াই গোটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। সাম্প্রতিক এই মন্তব্যের জেরে দুই বিজেপি শাসিত রাজ্য অসম ও উত্তরপ্রদেশে জামিন অযোগ্য ধারায়  মামলা দায়ের  করা হয়েছে  কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। দুই রাজ্য থেকেই আইনি নোটিস পাঠানো হয়েছে রাহুল গান্ধীকে। একটা মামলা অসমের গুয়াহাটিতে, অন্যটি উত্তরপ্রদেশের সম্ভলে।
গুয়াহাটিতে দায়ের হওয়া  মামলায়  অভিযোগ করা হয়েছে , রাহুল যা বলেছেন সেটা উগ্রপন্থীদের উসকানি দেওয়ার শামিল। ওই মামলাটি জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছে । সেই মামলা গৃহীত হলে রাহুলকে ফের জেলে যে হতে পারে। আর উত্তরপ্রদেশের সম্ভলের একটি এমপি-এমএলএ কোর্টেও রাহুলের বিরুদ্ধে মামলা হয়েছে । সেই মামলাতেও রাহুলকে নোটিস পাঠিয়ে আদালত।
আগামী ৪ ঠা এপ্রিল সম্ভলের আদালতের নোটিসের জবাব দিতে হবে, না হলে সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে। জোড়া মামলা দায়ের হওয়ার পর ফের আসরে নেমে পড়েছে বিজেপি। তবে কংগ্রেস নেতৃত্ব অবশ্য মামলা নিয়ে  মাথা ঘামাতে নারাজ।