
বাঙালি ক্রিকেট ম্যাচ’ও দেখে ও রামনবমীর মিছিলেও হাঁটে। দুটোই একসঙ্গে চলতে পারত। ৬ এপ্রিল রামনবমীর দিন ইডেন গার্ডেন্স থেকে আইপিএল-র ম্যাচ অসমে সরানো নিয়ে এভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
তিনি আরও বলেছেন, এই ঘটনা প্রমাণ করছে রাজ্যে পুলিশ প্রশাসন কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। একইসঙ্গে শমীকের প্রশ্ন কলকাতা থেকে ম্যাচ অসমে সরলে সেখানেও রামনবমীর মিছিল হবে ও ক্রিকেট ম্যাচ’ও হবে। সেখানে পুলিশ তা সামলাবে সঠিক ভাবেই। রামের দেশেই রামনবমী পালন হবে না, এতেই বোঝা যাচ্ছে কোন রাজ্যে বাস করা হচ্ছে। এদিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স পোস্টে ৬ এপ্রিল রামনবমী উদযাপনের দিন কলকাতা থেকে পুলিশের ব্যর্থতার কারণে ইডেন গার্ডেনে আইপিএল-র ম্যাচ গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়েছে।
এটি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার প্রকৃষ্ট উদাহরণ। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপন এবং একটি ক্রিকেট ম্যাচ উভয়ই নিশ্চিত করতে না পারে, তাহলে তার কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া উচিত ছিল।




