গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports এমবাপের প্রত্যাবর্তন ম্যাচে হারলো ফ্রান্স

    এমবাপের প্রত্যাবর্তন ম্যাচে হারলো ফ্রান্স

    0
    116
    ছবি সৌজন্যে : এক্স

    প্রায় ছ’ মাসের বেশি সময় পর ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে নামলেন কিলিয়ান এমবাপে। কিন্তু অধিনায়ক হিসেবে তার প্রত্যাবর্তনটা সুখকর হলো না। ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে ফ্রান্স। এ হারে সেমির স্বপ্ন কঠিন হলো এমবাপেদের। অন্যদিকে সেমির পথে অনেকটাই এগিয়ে গেছে ক্রোয়াটরা।

    মুখোমুখি লড়াইয়ে ১০ ম্যাচের মাত্র ১টিতে জয়। সেই ক্রোয়েশিয়া ফ্রান্সের বিপক্ষে পেলো নিজেদের দ্বিতীয় জয়। ঘরের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। কিন্তু আন্দ্রে ক্রামারিচের দুর্বল স্পটকিক ফিরিয়ে দেন গোলরক্ষক মাইক মিয়া। তবে ২৬ মিনিটে আন্তে বুদিমিরের গোলে ঠিকই এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

    প্রথমার্ধের শেষ দিকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরিসিচ। কিলিয়ান এমবাপ্পে ছিলেন নিজের ছায়া হয়েই। বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও গোলের দেখা পাননি রিয়াল তারকা।পুরো ম্যাচে গোলের জন্য ১৬টি শট নিয়েও ব্যর্থ হয় ফরাসিরা। বিপরীতে মাত্র ৮টি শট নিয়েই সফল ক্রোয়াটরা।