
সরকারি বরাতে মুসলিম ঠিকাদারদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ। শুক্রবার এই প্রস্তাব পাশ হয়ে গেল কংগ্রেস শাসিত কর্নাটক বিধানসভায় । আর তারপরেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। বিধানসভার ওয়েলে নেমে স্লোগান, বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক ভারত শেট্টি বলেছেন, মধুচক্র কাণ্ড নিয়ে আলোচনা করার পরিবর্তে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মুসলিমদের সংরক্ষণ বিল আনতে বেশি উদ্যত্ত।
সেই কারণের প্রতিবাদ। তবে বিজেপির এই অভিযোগ নস্যাত্ করেছে কর্নাটকের কংগ্রেস বিধায়করা। যখন বিরোধীদের মুখে তাদের বিরুদ্ধে উঠছে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ, সেই আবহে কংগ্রেস বিধাযকদের পাল্টা দাবি, রাজ্যের সংখ্যালঘুদের সামাজিক ন্যায় ও আর্থিকভাবে মজবুত করতেই এই বিল নিয়ে আসা হয়েছে।








