সাঁকরাইলে রাসায়নিক কারখানায় আগুন-আতঙ্ক 

0
130
ছবি সৌজন্যে : নিজস্ব
হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শুক্রবার বিকেলে ওই এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে।
আগুনের তীব্রতা মারাত্মক হওয়ায় নিমেষের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আশপাশের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে ইতিউতি ছোটাছুটি শুরু করে দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। আগুন নেভাতে দমকলের তরফ থেকে ফোম নিয়ে আসা হয়েছে।তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক থেকে আগুন ছড়িয়েছে।
ফলে দমকলকর্মীরা জল দিতেই আগুন আরও ভয়াবহ আকার নেয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে দমকল।  দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।