ইজরায়েলের বোমায় নিহত হামাস সামরিক গোয়েন্দা প্রধান

0
134
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইজরায়েলের হামলায় নিহত প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ। সম্প্রতি বিবৃতি দিয়ে দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। তারা জানিয়েছে, ২০ মার্চ দক্ষিণ গাজায় আকাশপথে হামলা চালানো হয়েছিল। হামাসের ঘাঁটি লক্ষ  করে বোমাবর্ষণ করে ইজরাযে। তাতেই মৃত্যু হয়েছে  তাবাশের। হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন তিনি।

বহু হামলার মূলচক্রী বলেও তাঁকে উল্লেখ করেছে আইডিএফ। ইজরায়েলের বিবৃতিতে জানানো হয়েছে, তাবাশ হামাসের নজরদারি এবং নিশানা ইউনিটেরও প্রধান ছিলেন। খান ইউনিস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি।

স্থলভাগে হামাসের যুদ্ধকৌশল ঠিক করতেন। মূলত দক্ষিণ গাজাতেই তিনি সক্রিয়  ছিলেন। তাঁর মৃত্যুকে  বড়সড় সাফল্য হিসাবেই দেখছে আইডিএফ। ইজরায়েলের এই দাবি সম্বন্ধে এখনও কোনও মন্তব্য করেনি প্যালেস্টাইনি গোষ্ঠী।