গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata বারে মহিলাদের কাজে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রতিবাদে বিজেপি  

    বারে মহিলাদের কাজে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রতিবাদে বিজেপি  

    0
    149
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মহিলাদের পানশালায় কাজের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ-প্রতিবাদ মিছিল করেছে বিজেপির মহিলা মোর্চা।
    শনিবার কলেজ স্ট্রিটে-র কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আবগারি দফতর পর্যন্ত মিছিল করে বিজেপি। মিছিলের অগ্রভাগে ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল, সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। মিছিল শুরু হতেই ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে বিজেপির মহিলা মোর্চার সমর্থকরা এগোতে শুরু করলেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিল আটকাতে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাঁধে মহিলা মোর্চার। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের আকাশ নেয় কলেজ স্ট্রিট। এরপর টেনে-হিঁচড়ে সেখান থেকে তাঁদের সরিয়ে দেয় পুলিশ।
    বিজেপির তরফে জানানো হয়েছে, বিরোধী দলের কন্ঠ রোধ করার প্রচেষ্টা এবং বেছে বেছে গাঁজা সহ বিভিন্ন আবগারি কেস দেওয়ার দেওয়া হচ্ছে।