মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পুলিশ গ্রেফতার করল মহিলাকে!

0
119
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মহারাষ্ট্রের মন্ত্রী জয়কুমার গোরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন সে রাজ্যেরই এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিনীর বিরুদ্ধেই রয়েছে তোলাবাজির অভিযোগ। মামলার নিষ্পত্তি করতে প্রথম কিস্তির এক কোটি টাকা নেওয়ার সময়ই হাতে-নাতে ধরা পড়লেন মহিলা। রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত  মন্ত্রী জয়কুমার গোরের দাবি, ওয়াই এলাকার বাসিন্দা বিরাজ রতন সিং শিন্ডের মাধ্যমে ওই মহিলা মামলার নিষ্পত্তি করতে তিন কোটি টাকা তোলা চেয়েছিলেন।
টাকা না পেলে মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনবেন বলেও শাসানি দিয়েছিলেন মহিলা। সাতার শহর থানায় ওই মহিলার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং তোলাবাজির অভিযোগে মামলা দায়ের  হয়েছে ।