
দেশদ্রোহিতার মামলায় ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে ইদের ছুটির পরে। আগামী ৩১ মার্চের পরে তাঁর জামিন সংক্রান্ত মামলাটি উঠতে পারে বাংলাদেশের হাইকোর্টে। এমনই জানিয়েছেন ধৃত চিন্মযকৃষ্ণ দাসের আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য । জানা যাচ্ছে, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান এবং মহম্মদ আলি রেজার বেঞ্চ চিন্ময়কৃষ্ণের জামিন সংক্রান্ত মামলাটি শুনবেন।
রবিবার চিন্ময়কৃষ্ণের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আশাবাদী জামিনের বিষয়ে গত ২ জানুয়ারি চিন্মযকৃষ্ণের জামিন মামলার শুনানি ছিল চট্টগ্রামের আদালতে। সেদিন জামিনের আবেদন খারিজ হয়ে যায় । তারপর গত ৪ ফেব্রুয়ারি চিন্ময় জামিন বিষয়ে রুল জারি করে হাইকোর্ট।
