
দিন দুয়েক আগেই জোড়া দেহ উদ্ধার হয়েছিল উত্তরপ্রদেশের লখিমপুরে। সেই জোড়া খুনের ঘটনায় রবিবার গ্রেফতার হয়েছে এক পুলিশ কনস্টেবল। অভিযোগ, স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত যুবক এবং তাঁর বন্ধুকে পরপর ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, মনোজ কুমার নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর স্ত্রীর। সেই সন্দেহে মনোজের গলার নলি গেটে কুপিয়ে খুন করেন ধৃত। বাধা দিতে এলে মনোজের বন্ধু রোহিতের ঘাড়ে কোপ বসিয়ে দেন ওই কনস্টেবল।
শুক্রবার রাতে লখিমপুরের নাগওয়া সেতুর কাছে মনোজ এবং রোহিতের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে তারা জানতে পারে সুপরিকল্পিত ভাবে মনোজকে খুন করার পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত। ছুরির আঘাতে তার স্ত্রীর আঙুলও কাটা যায় ।
