
গাজায় নিহত হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাওয়ে । ইজরায়েলের হামলায় মারা গিয়েছেন তাঁর স্ত্রীও। জানা গিয়েছে , দক্ষিণ গাজার খান ইউনূসে বিমান হামলা চালায় ইজরায়েল । তাতেই মারা গিয়েছেন ওই শীর্ষ হামাস নেতা এবং তাঁর স্ত্রী। উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে গাজা ভূখণ্ডে হামলা শুরু করেছে ইজরায়েল । এই আক্রমণ আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল । এই হামলায় ইতিমধ্যেই মারা গিয়েছেন ৬০০ জনের বেশি, দাবি করেছে গাজা সরকার। অন্যদিকে লেবাননে ইজরায়েল হামলায় এক শিশু সহ পাঁচজন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ।
