হাইভোল্টেজ তার ছুঁতেই বাইক জ্বলে জীবন্ত দগ্ধ ৩

0
136
ছবি সৌজন্যে : এক্স
রাস্তায় পড়ে থাকা হাইটেনশন তারে স্পর্শ লাগতেই বাইক সমেত জীবন্ত দগ্ধ হয়ে  গেলেন তিন ব্যক্তি। রাজস্থানের নাগাউর জেলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্ষীণবাসর মুনদিয়াড-কাডলু রোডে। মৃত তিন ব্যক্তি পিতারাম দেবাসী, কালুরামা, দেবাসী এবং জেঠারাম দেবাসী কাডলু গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে , রাতের অন্ধকারে তারটি তিন জনের কেউই দেখতে পাননি। বাইকের চাকায়  তার জড়িয়ে  যেতেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে বাইক। তিনজনের গায়ে  লেগে যায়  আগুন। কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁদের। বিদ্যুৎ  দফতরের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা।